ভারত ভুটানে যৌথ উদ্যোগে ৪টি নতুন জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। দু'দেশের জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র মধ্যে বৈঠকে ২১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। তোবগে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান। তিনি ভারতের নতুন প্রধানমন্ত্রীকে ভুটানের রাজা, সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান। বৈঠক শেষে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি বলেন, মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভারতের জনগণের মত ভুটানও আশাবদী। কুয়েনসেল অনলাইন এ কথা জানায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির কথাবার্তায় ভুটান এবং এ অঞ্চলের ব্যাপারে তার আগ্রহ পরিলক্ষিত হয়েছে। ভুটানের জলবিদ্যুত প্রকল্প বাস্তবায়নে বিলম্বের ব্যাপারেও তার উদ্বেগ লক্ষ্য করা গেছে। এতে তার গভীর আগ্রহ ও দ্রুত কাজ করার মনোভাব ফুটে উঠেছে। তোবগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গেও সাক্ষাৎ করেন। সূত্র: বিএসএস [b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভূটানে ৪টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ভারত
ভারত ভুটানে যৌথ উদ্যোগে ৪টি নতুন জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। দু'দেশের জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়।





