মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি পাইকারি বাজার থেকে বাংলাদেশীসহ ৫শতাধিক অবৈধ অভিবাসিকে আটক করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার স্থানীয় সময় রোববার শহরের কেএল নামক বৃহৎ এই পাইকারি বাজারে অভিযান চালায় দেশটির পুলিশ।

এসময় পলিশ, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে প্রায় ৫শতাধিক অভিবাসীকে আটক করে।

টাইমনিউজবিডি’র মালয়েশিয়া প্রতিনিধি জানিয়েছে আটকদের বড় একটি অংশ বাংলাদেশী নাগরিক। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল করে দেশটিতে পাড়ি জমিয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসিদের বেশিরভাগই জীবনের ঝুকি নিয়ে সাগর পথে মালয়েশিয়ায় পৌছায়।

উল্লেখ্য যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশীদের জন্য ভিসা উন্মুক্ত না থাকায় এসব মানুষ জীবনের তোয়াক্কা না করে দেশ গুলোতে পাড়ি জমিয়েছে।

গত কয়েক বছরে দেশটিতে হাজার-হাজার বাংলাদেশী পাড়ি জমায়। মালয়েশিয়ার পুলিশের অভিযানের কারণে দেশটিতে থাকা অনিশ্চয়তার মুখে পড়বে জীবনের তাগিদে পাড়ি জমানো এসব অভিবাসীদের।

এসএম