রাশিয়ার দুটি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে ছয় জঙ্গি নিহত হয়েছে।

সেন্টপিটার্সবার্গে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়। এ ছাড়া মস্কোর কাছে বন্দুকধারীরা ট্রাফিক পুলিশের দুই সদস্যকে গুলি করে আহত করার পর তাদেরকে গুলি করে হত্যা করে পুলিশ।

বিবিসি ও রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া সম্প্রতি অভ্যন্তরীণ উগ্রবাদ নিয়ে সমস্যায় ভুগছে। এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটি।

এফএফ