চীনের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াব হবিস্ফোরণে কমপক্ষে ১৭ সৈন্য নিহত হয়েছে।বুধবার চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের হেনজিয়াং নগরীতে মঙ্গলবার দুপুরে সৈন্যরা গোলাবারুদ স্তুপ করে রাখার সময়বিস্ফোরণের এঘটনা ঘটে।

এতে আরো বলা হয়, এখনপর্যন্ত বিস্ফোরণের কোন কারণ জানা যায় নি। কর্তৃপক্ষ এটি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ চীন।বর্তমানে চীনের সেনাসদস্যদের সংখ্যা ২৩ লাখ।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।