ফ্রান্সের রাজধানী প্যারিসে সেনাদের ওপর গাড়ি হামলা হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সেনাদলের ওপর একটি গাড়ি আঘাত করেছে এবং এ ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসের পুলিশ।

প্রদেশের লুভালুয়া-পেঘে নামক শহরতলীতে এই ঘটনা ঘটে। পুলিশ ওই গাড়িটির সন্ধানে অভিযান চালাচ্ছে।

স্থানীয় মেয়র প্যাট্রিক ব্যালকেনিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা করেছে তাতে কোনো 'সন্দেহ নেই'।

"এটা পরিকল্পিত হামলা, এতে কোনো সন্দেহ নেই' -বিএফএম টিভিকে বলেন মেয়র ব্যালকেনি।

এমবি