চীনের জিয়াংজুনসাঙ্গু ড্রেস মেকিংয়ের কর্মচারীরা ৪১০০ মিটার লম্বা একটি বিয়ের পোশাক তৈরি করেছে, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিয়ের পোশাক হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এর আগের রেকর্ড ছিল ১১২৩ মিটারের একটি বিয়ের পোশাক।
পশ্চিম চায়নার একটি বিশাল ফুলের মাঠের পাশে একজন মডেলকে পোশাকটি পরিয়ে ফটোশুট করা হয়েছে। সেখানে মডেলকে রাস্তায় দাঁড় করিয়ে তার গাউনটিকে ফুলের মাঠে ছড়িয়ে দিয়ে ওপর থেকে ছবিও তোলা হয়েছে।
পোশাকটি কেউ নিতে চাইলে তাকে এক এক করে গুনতে হবে ৪০,০০০ পাউন্ড। তবে শখের শেষ নেই বলে একটা কথা রয়েছে। সুতরাং শখের কাছে দাম কোনো বাধা হবে না বলেই মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





