রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে ফাঁস, ঘুষ গ্রহন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চীনের নিরাপত্তাবাহিনীর সাবেক প্রধান ঝাউ ইয়ংকাং শুক্রবার আদালতে অভিযুক্ত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি ও এএফপিতে এ খবর প্রকাশিত হয়।

বার্তা সংস্থা সিনহুয়া খবরে জানানো হয়, তিয়ানজিন আদালতে ঝাউয়ের মামলা চলছে।

২০১২ সালে অবসরে যান ঝাউ। এ সময় তিনি চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন। ২০১৪ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়া হয়। সে সময় থেকেই কমিউনিস্ট দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

কমিউনিস্ট দলের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির ৯ সদস্যের একজন ছিলেন ঝাউ। অভিযুক্ত হওয়ার পর ঝাউয়ের সাবেক সহকারী ও বন্ধুদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

এআর