ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে এসে ঘানার প্রায় ২০০ নাগরিক ব্রাজিলে আশ্রায় চেয়েছে। ব্রাজিলের পুলিশ এ তথ্য জানিয়েছে।
আশ্রয়প্রত্যাশী ঘানার নাগরিকরা বলছেন, তারা মুসলিম সম্প্রদায়ের সদস্য। নিজ দেশে আন্ত:ধর্মীয় সংঘাত চলার কারণে পালিয়ে এসেছেন।
বিবিসি'র খবরে বলা হয়, তারা ব্রাজিলের দক্ষিণের শহর কেকসিআস ডু সুল-এ আশ্রয় গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এই শহরটি একটি সমৃদ্ধ শহর। পুলিশ জানিয়েছে, সম্ভবত আরো ১,০০০ ঘানার নাগরিক শরণার্থী হিসেবে ব্রাজিলে আশ্রয় নিতে চায়।
ব্রাজিলের কর্তৃপক্ষ বলছে, ঘানার অনেক নাগরিক ব্রাজিলে বৈধভাবে কাজ করার অধিকার চায়। সূত্র: বিবিসি।
ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





