ভারতের উত্তরপ্রদেশের সেই ভয়ঙ্কর ঘটনা ছরিয়ে পরছে অনান্য প্রদেশেও । মধ্যপ্রদেশে ব্যাগে গরুর গোশত আছে সন্দেহে মুসলিম দম্পতিকে মারধর।
বুধবার মধ্যপ্রদেশের হরদা জেলায় এই ঘটনা ঘটেছে ।
স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গো রক্ষা সমিতির সাত সদস্য স্টেশনে দাঁড়িয়ে থাকা কুশিনগর এক্সপ্রেসের একটি কামরায় উঠে মুসলিম যাত্রীদের ব্যাগ পরীক্ষা করতে চায়।
তাদের কাছে নাকি খবর ছিল, এই কামরায় কেউ গরুর মাংস নিয়ে যাচ্ছেন। অনেক যাত্রীই গোলমাল এড়াতে ব্যাগ পরীক্ষা করাতে রাজি হন। রাজি হননি নাসিমা বানু আর তার স্বামী মহম্মদ হুসেন।
কোন অধিকারে ব্যাগ পরীক্ষা করছে ওই যুবকরা, প্রশ্ন তোলেন নাসিমা। কথা না শোনায় এর পর ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।
বাধা দিলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন নাসিমা।
আশপাশের কিছু লোকজন এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিমার আশঙ্কা, না হলে তাদের খুবই খারাপ পরিণতি হতে পারত।
এমবি





