ইউক্রেনে কোন সামরিক হস্তক্ষেপ হলে রাশিয়াকে এর জন্য মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজে এক বিবৃতিতে ওবামা বলেন ইউক্রেনের ভেতর রাশিয়ার সৈন্যদের আনাগোনার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
ওবামা বলেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও সীমানার অখণ্ডতা ভঙ্গ করা হলে তা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে।
‘কোন হস্তক্ষেপ ইউক্রেন, রাশিয়া বা ইউরোপ কারো জন্যই কাম্য হবেনা। এতে করে যে বিষয়গুলো ইউক্রেনের মানুষদেরই নির্ধারণ করার কথা, তাতে হস্তক্ষেপের শামিল হবে। এটি ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৗমত্বের প্রতি রাশিয়ার শ্রদ্ধা করার যে প্রতিশ্রুতি, তারও বরখেলাপ হবে,’ বলছিলেন মি ওবামা।
তিনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার জন্য ইউক্রেনের সরকারের প্রশংসাও করেন।
এর আগে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত ইউরি সার্গেইয়েভ রাশিয়ার বিরুদ্ধে সীমান্তে অবৈধভাবে সামরিক হেলিকপ্টার ও মালবহনকারী বিমান পাঠানোর অভিযোগ করেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393643419.jpg[/img]
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকজান্ডার তুর্চিনফ ক্রাইমিয়ায় সেনা মোতায়েনের অভিযোগ তুলেছেন রাশিয়ার বিরুদ্ধে।
কিয়েভে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন রাশিয়া ২০০৮ সালে জর্জিয়ায় সেনা পাঠিয়ে যে আচরণ করেছিল, আবারও তারা একই আচরণ করছে।
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সৈন্য ফিরিয়ে নিতে আহবান জানান।
তিনি বলেছেন, রাশিয়া কিয়েভকে সশস্ত্র দ্বন্দ্বে জড়িয়ে পড়তে উস্কানি দিচ্ছে।
মস্কো থেকে বিবিসির সংবাদদাতা বলছেন ইউক্রেনের নতুন নেতৃবৃন্দ ও রাশিয়ার অনুগতদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে দাবার প্রধান ঘুঁটি হিসাবে দেখা হচ্ছে এই ক্রাইমিয়া এলাকাকে।
ইউক্রেনের রুশ অধ্যুষিত ক্রাইমিয়া এলাকার একটি বিমানবন্দর রুশ সৈন্যরা ঘিরে ফেলার পর ইউক্রেন শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর অভিযোগ তুলে।
অসমর্থিত খবরে বলা হচ্ছে ক্রাইমিয়ায় রাজধানী সিমফেরোপলে রাশিয়ার ৭০০ সেনা সহ চারটি বিমান অবতরণ করেছে।
সেখান থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন খুব দ্রুত ও সুচারুভাবে নিয়ন্ত্রণ নিচ্ছেন। ওই অঞ্চলের টেলিযোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও পার্লামেন্টে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে মার্কিন হুশিয়ারি
ইউক্রেনে কোন সামরিক হস্তক্ষেপ হলে রাশিয়াকে এর জন্য মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে এক বিবৃতিতে ওবামা বলেন ইউক্রেনের ভেতর রাশিয়ার সৈন্যদের আনাগোনার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।





