ইরাকে আইএস’র সদস্যের কাছে মেয়ে বিয়ে না দেয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে।
ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আইএস সদস্য জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহ ১৪ বছর বয়সী এক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
এরপরই আইএস সদস্যরা একে একে ওই মেয়ের বাবা, মা এবং তিন ভাই-বোনকে হত্যা করে।স্বজনদের হত্যার পর মেয়েটিকে তুলে নিয়ে যায় তারা।
১৪ বছর বয়সী মেয়েটি এখন কোথায় আছে, তা জানা যায়নি।
ইআর





