নাইজেরিয়ায় একটি সুপার মার্কেটে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আদামাওয়া প্রদেশের রাজধানীর জিমেতা মেইন মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
ইয়োলার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সমন্বয়ক সা’দ বেল্লো জানান. স্থানীয় সময় সন্ধ্যায় পৌনে আটটার দিকে হামলার ঘটনাটি ঘটে।
আমরা এ পর্যন্ত ৩১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং হাসপাতালে ৩৮জন চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর নয় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তবে তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলা ধরণ দেখে ধারণা করা হচ্ছে এ হামলার পেছনে বোকো হারাম রয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় চলমান সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার লোক ইয়োলায় এসে আশ্রয় নিয়েছে। এই জায়াগাটি দেশটির অন্যান্য অঞ্চল থেকে তুলনামুলকভাবে নিরাপদ ছিল।
এসএইচ





