অন্যান্য যেকোনো সময়ের চেয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সর্বোচ্চ লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরাইল বললেন অ্যামেনেস্টি ইন্টারন্যাশানাল। নির্বিচারে আটক থেকে শুরু করে নির্বিচারে হত্যাকাণ্ড পর্যন্ত ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের সীমা বিস্তৃত বলেও এই মানবাধিকার সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়।
তেল আবিব কর্তৃপক্ষ মানবাধিকার আইন লঙ্ঘনের ক্ষেত্রে সব আন্তর্জাতিক সীমা অতিক্রম করে ফেলেছে বলে প্রকাশ করা হয় বুধবার অ্যামিনেস্টি ইন্টারন্যাশানালের বার্ষিক মানবাধিকার রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয় ইসরাইল ফিলিস্তিনিদের শুধু নির্বিচারে গ্রেফতারই করছে না বরং গ্রেফতারকৃতদের ওপর পাশবিক নির্যাতনও চালাচ্ছে।
গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছে এই রিপোর্ট। ফিলিস্তিনি প্রতিবাদকারীদের একটা বড় অংশের ওপর হত্যাকাণ্ড চালানো হয় যেখানে প্রায় হত্যাকাণ্ডই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। প্রায় ৬৫০০ জন ফিলিস্তিনিকে এখনো গ্রেফতার করে রেখেছে ইসরাইল। পাশাপাশি গত অক্টোবর থেকে প্রায় ২৮০ জন ফিলিস্তিনি নির্মমভাবে হত্যা করে ইসরাইল।
সম্প্রতি গৃহ উচ্ছেদের মাধ্যমে নতুনভাবে আগ্রাসন শুরু করেছে ইসরাইল। ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংক অঞ্চলে এই পর্যন্ত প্রায় ১০৮৯টি বাড়ি উচ্ছেদ করে দেয় ইসরাইল। যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি গৃহহারা হয়।
জেড





