যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম(ডব্লিউএফপি)।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, গাজার এক লক্ষ ৪৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৩০ কেজি গম পৌঁছে দিতে শুরু করেছে তারা। প্রায় সাত লক্ষ ৩০ হাজার ফিলিস্তিনিকে এই খাদ্য সরবরাহ করা হবে।

ডব্লিউএফপি জানায়, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ৩ লক্ষ ২০ হাজার মানুষের কাছে খাদ্য সরবরাহ করেছেন তারা। প্রায় ১৫ হাজার মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করেছে ডব্লিউএফপি।

উল্লেখ্য, গাজা উপত্যকায় গত ৮ জুলাই হামলা শুরু করে ইসরাইল। হামলায় এ পর্যন্ত ১,৯৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৯,০০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫০ জনের বেশি শিশু রয়েছে। অন্যদিকে ৬৪ ইসরাইলি সেনা মতান্তরে ১৫০ সেনা ও ২ বেসামরিক ইসরাইলি নাগরিক, ১ থাই নাগরিক যুদ্ধে নিহত হয়েছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই