কাশ্মীর ইস্যুতে যখন ভারত-পাকিস্তান যুদ্ধ-যুদ্ধ অবস্থা এসময়ে দু’দেশই শত্রু-মিত্রুর হিসাব নিয়ে রাতের ঘুমকে হারাম করে দিচ্ছেন। এমতাবস্থায় মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র সৗদি আরব, পাকিস্তানের পাশে থাকার ঘোষনা দিয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সৗদি প্রিন্স এবং উপ-প্রধানমন্ত্রী শাহজাদা মোহাম্মদ বিন নায়েফের সঙ্গে দী-পক্ষীয় এক বৈঠকে সৗদি আরব পাকিস্তানের পাশে থাকার এই আশ্বাস দেয়।

এসময় নওয়াজ শরীফ কাশ্মীরের জনগনের উপর ভারতীয় সেনাবাহিনীর নির্মম হামলা, নির্যাতন এবং হত্যাজজ্ঞের মাধ্যমে কাশ্মীরের জনগনের উপর ভারতের দমন-পীড়নের বিষয়েও সৗদি প্রিন্সকে অবহিত করেন।

দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যুছাড়াও দু’দেশের সার্বিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে নওয়াজ শরীফ বলেন, ভারত সরকার কাশ্মীরকে নিষ্ঠুর কারাগারে পরিণত করেছে। এর বিরুদ্ধে সৗদি আরবসহ মুসলিম বিশ্ব এক হয়ে কাশ্মীরের জনগনের থাকবে।

বৈঠকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত ছিলেন।

এদিকে, কাশ্মীরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত হওয়ার পর কাশ্মীরজুড়ে চলছে সেনাবাহিনীর বিশেষ অভিযান।

সেনাবাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভারত সেনাবাহিনীর হাতে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দিল্লি।

অন্যদিকে, কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলার ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভারত-পাকিস্তানের শীর্ষ পর্যায়ের পরষ্পর বিরোধী বক্তব্যে ইতোমধ্যেই শীতল যুদ্ধে রুপ নিয়েছে দেশ দুটির সম্পর্ক।

উল্লেখ্য, গত রোববার কাশ্মীরের উরিতে সন্ত্রাসীদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর ৬ঘন্টার সম্মুখ যুদ্ধে ১৮ জন সেনা সদস্য নিহত হন, আহত হন কমপক্ষে ৩০ সেনা। ৬ঘন্টার সম্মুখ যুদ্ধে হামলাকারীরাও নিহত হন।

এসএম