সোমবার গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট চালিত গ্রেনেড হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হয়ধারণা করা হয়।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়,‘প্রাথমিক তদন্তে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের দিকে একটি রকেট ছোঁড়া হয় বলে জানা গেছে। ফাঁকা এলাকায় রকেটটি আঘাত করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ইসরাইলি সেনাবাহিনী আরো বলা হয়, ‘জবাবে ইসরাইলি ট্যাংক থেকে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।’

এদিকে হামাসের এক নিরাপত্তা সূত্র জানায়, গাজা ভূখণ্ডের ইসলামপন্থিদের শাসিত এলাকার দুইটি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

 

নাজিব