আফ্রিকান দেশ মরোক্কোতে পরীক্ষার উত্তরপত্র বিক্রির দায়ে ৫০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। এ সপ্তাহে দেশটিতে প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক স্কুলের পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ বলছে প্রথমে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পরে প্রশ্নপত্র শিক্ষার্থীদের মোবাইলের পাঠিয়ে দেয়া হয়। এরপরেই তারা পরীক্ষায় বসে।

এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রথমে জানা যায় যখন অংক পরীক্ষার একটি প্রশ্ন পরীক্ষার আগেই অনলাইনে প্রকাশ হয়ে পরে। এখন এই পরীক্ষা আবারো নেয়া হবে।

পুলিশ বলছে দেশটির ১৫ টি শহর থেকে ৫৭ জনকে এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

জেডআই