সিরিয়ার প্রেসিডেন্টের রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুথাইনা শাবান বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি মদদপুষ্ট গেরিলাদেরকে সহযোগিতার জন্য সেনা কর্মকর্তাদের পাঠাচ্ছে দখলদার ইসরাইল। আরবি ভাষার নিউজ নেটওয়ার্ক আল-মায়াদিনকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।
শাবান আরও বলেছেন, ইসরাইলি সেনা কর্মকর্তারা যে সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে এবং গেরিলাদের সহযোগিতা করছে, সে বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ইসরাইলে গিয়ে যেসব আহত গেরিলা চিকিৎসা নিয়েছে, তাদের মধ্যে ইসরাইলি সেনারাও ছিল। সিরিয়ায় যুদ্ধ ক্ষেত্রে আহত হওয়ার পর ইসরাইলি সেনা কর্মকর্তারা গোলান মালভূমিতে চিকিৎসা নেয় এবং তাদের সঙ্গে বেশ কিছু গেরিলাকেও চিকিৎসা দেয়া হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের উপদেষ্টা এমন এসব মন্তব্য করলেন যখন গত ২ মার্চ আবু ধাবি থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য ন্যাশনাল’ লিখেছে, সিরিয়ায় যুদ্ধরত গেরিলাদের পেছনে বিপুল অংকের অর্থ খরচ করছে ইসরাইল। অর্থের বিনিময়ে যুদ্ধবাজ গেরিলাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নানা তথ্যও হাতিয়ে নিচ্ছে। সিরিয়ায় যুদ্ধরত অন্ততঃ তিনটি গেরিলা গোষ্ঠীর সঙ্গে ইসরাইলি গুপ্তচর সংস্থার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে পত্রিকায় উল্লেখ করা হয়েছে।
২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সরকারবিরোধী যুদ্ধ চলছে। আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো যে করেই হোক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। কারণ বাশার আসাদ সব সময় ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
গেরিলাদের সাহায্যে সেনা পাঠাচ্ছে ইসরাইল: সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্টের রাজনীতি ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বুথাইনা শাবান বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি মদদপুষ্ট গেরিলাদেরকে সহযোগিতার জন্য সেনা কর্মকর্তাদের পাঠাচ্ছে দখলদার ইসরাইল। আরবি ভাষার নিউজ নেটওয়ার্ক আল-মায়াদিনকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়
ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টির জোট কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টির জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
















