মিয়ানমারের ক্ষমতাসীন দল ইউনিয়ন সোলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধান কার্যলয়ে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর দলটির সাধারণ সম্পাদককে দল থেকে রবখাস্ত করা হয়েছে।

সাধারণ সম্পাদক মুং মুং থেইন বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "তারা আমাকে ডেকে বললেন, আমার আর অফিসে আসার দরকার নাই।"

বুধবার দিনের শেষভাগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইউএসডিপির প্রধান কার্যলয় ঘেরাও করে এবং দলের সদস্যদেরকে সেখান থেকে সরে যেতে নিষেধ করে।

মুং মুং জানিয়েছেন, ওই অভিযানের সময় তিনি প্রধান কার্যলয়ে ছিলেন না। তিনি তখন বাসায় ছিলেন বলে দাবি করেছেন।

জেডআই