পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেল ও পরিচালক অধিদপ্তরে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে ধারণা করা হচ্ছে ৩ জন মুখোশ পরা বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ে ঢুকে পাশাপাশি অবস্থিত বিশ্ববিদ্যালয় পরিচালক অধিদপ্তর ও একটি হোস্টেলে এ হামলা চালায়।

পুলিশ জানায়, 'আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী, একজন কর্মচারী একজন সাংবাদিক রয়েছে'।

পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমে আরও জানায়, তারা ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পেয়েছে। এতোমধ্যে তারা পুরো এলাকা সশস্ত্র বাহিনী দ্বারা ঘিরে রেখেছে।

বন্দুকধারীদের বিরুদ্ধে এখনও অভিযান অব্যাহত রয়েছে। ভিতরে কতজন শিক্ষার্থী থাকতে পারে বলে জানতে চাইলে জিও টিভিকে পুলিশ জানায়, আপাতত আমরা ধারণা করছি ২০ জনের মতো শিক্ষার্থী ও কর্মচারী থাকতে পারে। তরে এর বেশিও থাকার সম্ভাবনা আছে'।

উল্লেখ্য যে, ঈদে মীলাদুন্নবি উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে।

জেড