ইয়েমেনের বেসামরিক জনগোষ্ঠীর ওপর নির্বিচারে বিমান হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের নতুন প্রধান মাইকেল বাচেলেট এই বিচারের আহ্বান জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ দেয়া আজ(১০ সেপ্টেম্বর) প্রথম ভাষণে এই আহ্বান জানান তিনি।
এসময়ে গত মাসে ইয়েমেনের সা'দ প্রদেশে স্কুল বাসে সৌদি বিমান হামলার কথা তুলে ধরেন চিলির সাবেক প্রেসিডেন্ট বাচেলেট। বর্বরোচিত সৌদি হামলায় ইয়েমেনের অর্ধ শতাধিক স্কুল ছাত্র মর্মান্তিক ভাবে নিহত হয়েছিল।
পাশাপাশি ইয়েমেনের যুদ্ধে স্বচ্ছ নীতি গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি।
২০১৫ সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
এমবি





