থাইল্যান্ডের একটি আদালত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসি'র।
সাংবিধানিক এ আদালত জানিয়েছে, জাতীয় নিরাপত্তা প্রধানকে স্থানান্থর করার ক্ষেত্রে অবৈধ পন্থা বেছে নিয়েছিলেন ইংলাক।
প্রসঙ্গত, দেশটিতে কয়েক মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছে। সরকার বিরোধীরা গত বছরের নভেম্বর থেকে ইংলাকের পদত্যাগ দাবি করে আসছেন। তাদের দীর্ঘ আন্দোলনে রাজধানী ব্যাংককের অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়ে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]