মেক্সিকোতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

 

রোববার বাংলাদেশ সময় দুপুর ১টা ১১মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির স্যান পেড্রো মেক্সটিপ্যাক এলাকা থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

 

এইচ ই