ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত নিরাপত্তাবাহিনী দুই শতাধিক স্বাধীনতাকামী মুসলিমকে হত্যা করেছে। বৃহস্পতিবার এক টুইটে রাজ্য পুলিশের মহাপরিচালক এসপি বেদ এ কথা স্বীকার করেছেন।

এসপি বেদের ভাষ্য, এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ২০০ সন্ত্রাসবাদীকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। গত বছর এই সংখ্যা ছিল ১৬৫ জন। আর ২০১০ সালে এই সংখ্যা ছিল ২৭০ জন।

এই বছর নিরাপত্তাবাহিনীর ৭৭ জন জওয়ান শহীদ হয়েছেন বলেও জানান এসপি বেদ। গত বছর এই সংখ্যা ছিল ৮৮ জন। আবার সাধারণ নাগরিকের মৃত্যুসংখ্যা গত বছরের তুলনায় এবার বেড়েছে। এ বছর মারা গেছে ৫৪ জন। গত বছর এই সংখ্যা ছিল ১৪ জন।
জেড