পাকিস্তানে শিয়াদের আশুরার একটি শোভাযাত্রায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে ২২ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির সিন্ধু প্রদেশের জাকোবাদ জেলায় আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে। জাকোবাবাদ জেলা পুলিশের কর্মকর্তা জাফর ইকবাল আওয়ান হামলার ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আর হাসপাতালে নিলে আরো ৭ জন মারা যান।  ঘটনাস্থলে আত্মঘাতী বোমা হামলাকারীর মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হন।

সূত্র: জিও টিভি।

এআই