এক সপ্তাহের মধ্যে ফের লেবানিজ এক সেনাকে শিরশ্ছেদ করেছে কট্টরপন্থী সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিরশ্ছেদের ছবি পোস্ট করা হয়েছে। নিহত সেনা সদস্যের নাম আব্বাস ম্যাডলেজ। লিবিয়ার সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে।
গত আগস্টে সিরিয়ার সীমান্তের কাছে লেবাননের আশরাল শহরে হামলা চালায় আইএস। এসময় শহরটি থেকে আব্বাসসহ বেশ কিছু লেবানিজ সেনাকে আটক করে তারা।
আল-কায়েদা থেকে দলছুট ও সিরিয়ায় যুদ্ধরত নুসরা ফ্রন্টের সংযুক্ত আইএস এক সপ্তাহে আগে হুঁশিয়ারি দেন, লেবাননের কারাগারে তাদের বন্দি সদস্যদের মুক্তি না দিলে প্রতি তিন দিনে একজন করে সেনাকে হত্যা করা হবে। এরই অংশ হিসেবে ৩০ আগস্ট আলী আল সাইদ নামের আরও এক লেবানিজ সেনার শিরশ্ছেদের ছবি প্রকাশ করে আইএস।
আব্বাসের মা জানান, তার ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি এতে খুশি। ছবি দেখে আব্বাসকে চিহ্নিত করেন তার মা।
আইএস জানিয়েছে, শনিবার আব্বাস পালানোর চেষ্টা করলে তাকে শিরশ্ছেদ করা হয়।
এর আগে সিরিয়ায় কর্মরত মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিফেন স্টলফকে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





