ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি৷ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি) ৷পুলিশ হেফাজতে গ্রেপ্তার হওয়া এক সিমির সক্রিয় সদস্য নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়েছেন ৷ ভূপাল আদালত চত্বরে পুলিশি ঘেরাটোপে থাকা এক সিমি সদস্য হুমকি স্লোগান দিয়ে বলেছেন, ‘আপ কি মোদি কা নম্বর!৷এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ সিমির সদস্যদের আদালতে হাজির করার সময় এই ঘটনা ঘটে। আদালত চত্বরে দাঁড়ানো একটি গাড়ির কাছে নিয়ে যাওয়ার সময়ই মোদিকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেওয়া হয়। পুলিশ সূত্র জানিয়েছে, আলাদা আলাদা মামলাযর কারণে সিমির প্রায় ১৫ জন সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়েছিল। আদালতে হাজির করার পর তাদের যখন ফের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই খান্ডওয়া জেল পলাতক এক অপরাধী আবু ফৈজল মোদির বিরুদ্ধে এমন কথা বলতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, আবুর ওই কথায় সব সিমি সদস্যই শামিল হয়। তারা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান তুলে বলে ‘এবার মোদির নম্বর’৷ [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
আন্তর্জাতিক
মোদিকে প্রকাশ্যে হত্যার হুমকি!
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি৷ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি) ৷পুলিশ হেফাজতে গ্রেপ্তার হওয়া এক সিমির সক্রিয় সদস্য নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়েছেন ৷ ভূপাল আদালত





