সৌদি আরবের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৩ জনের নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দিনগত রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশটির নাজরান শহরের একটি মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঐ মসজিদ এলাকায় সুন্নিদের সংখ্যা বেশি বলে জানা গেছে।
এঘটনায় আইএস জঙ্গিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ চলতি মাসে সৌদিতে আরো কয়েকটি আত্মঘাতি বোমা হামলা চালায় তারা।
সৌদি গণমাধ্যম আল- লাখবারিয়ার বরাত দিয়ে খবরটি প্রচার করছে আলজাজিরা।
এআই





