'ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার পথে'এমনই ইঙ্গিত দিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
ওমানের রাজধানী মাস্কাটে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর তিন দিনের বৈঠক চলছে।
এ ছাড়া, ইরান, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনাও হয়েছে মাস্কাটে।
রোব ও সোমবার মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন ওই আলোচনায় অংশ নেন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ আলাভি বিন আবদুল্লাহ বলেন, ইরানের কর্মসূচি নিয়ে চুক্তি সই করার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, মাস্কাটে আলোচনার সময়ে অনেক ইস্যুতে মতপার্থক্য কমে এসেছেএবং ঐকমত্য হয়েছে। তাই ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে অতি দ্রুত চূড়ান্ত চুক্তি সই হবে বলেওমান আশাবাদী।
ইআর





