নয়া দিল্লিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে ‘বাংলাদেশি’ বিতাড়নের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে।
ভারত থেকে অবৈধ ‘বাংলাদেশি’ তাড়াতে রোডম্যাপ তৈরি করেছে মোদি সরকার। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত একাধিক পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।
ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খ মঙ্গলবার এ খবর দিয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে ও ভারতে অবস্থানরত অবৈধ ‘বাংলাদেশি’ তাড়াতে কঠোর পদক্ষেপের জন্য সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে সরব ছিলেন আসাম বিজেপি’র সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এ বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী মন্ত্রিপরিষদের বৈঠকে ভারত থেকে অবৈধ ‘বাংলাদেশি’ তাড়ানোর বিষয়ে রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে ভারতে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত একাধিক পদক্ষেপ নিতেও আলোচনা করা হয়।
এদিকে বিজেপি’র উপসভাপতি মুক্তার আব্বাস নকবি জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় মোদি আসাম ও পশ্চিমবঙ্গসহ উত্তর পূর্বের রাজ্যগুলোতে যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা নিশ্চতভাবে কার্যকর করা হবে।
আসামে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি বলেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারী ‘বাংলাদেশি’দের যে কোনভাবে দমন করা হবে। এ বিষয় নিয়ে কোন আপস করা হবে না। আর পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সভায় বলেছিলেন,১৬ মে’র পর বাক্স-প্যাটরা গুছিয়ে ‘বাংলাদেশি’দের ফেরত পাঠানো হবে।
যুগশঙ্খের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতিমধ্যেই আসামে ‘বাংলাদেশি’দের তাড়াতে জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এরআরসি) কাজ শুরু করেছে।
এই প্রকল্পের মোডালিটিক্স প্রস্তুত থেকে শুরু করে অর্থের মাপকাঠি স্থির করা হয়েছে। এই প্রকল্পের কাজে ২৬৫ কোটি রুপি ব্যয় ধরা হয়েছে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাংলাদেশি তাড়াতে মোদির রোডম্যাপ
নয়া দিল্লিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে ‘বাংলাদেশি’ বিতাড়নের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। ভারত থেকে অবৈধ ‘বাংলাদেশি’ তাড়াতে রোডম্যাপ তৈরি করেছে মোদি সরকার।এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত একাধিক পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে।
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
















