স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্সিয়া এলাকায় একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ১২ জনের প্রাণহানি ঘটে। দেশটিতে ছয় বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। কর্মকর্তারা রোববার এ খবর জানান।
শনিবার মধ্যরাতের কিছু সময় আগে এ দুর্ঘটনা ঘটে। বুলাস গ্রাম থেকে ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী মাদ্রিদ থেকে ছেড়ে আসা কোচটি বুলাস গ্রামের বাসিন্দাদের নিয়ে ফিরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এমএ





