যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি ট্রানজিট ট্রেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নয়টার ব্যস্তসময়ে হোবোকেন স্টেশনে এ দূর্ঘঠনা ঘটে। ট্রেনটি নিউইয়র্ক থেকে নিউ জার্সি যাচ্ছিল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এ ঘটনায় হোবোকেন টার্মিনালের অবকাঠামোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রেনটির ছাদের কিছু অংশ বিধ্বস্ত হয়েছে। অনেকের শরীর থেকে রক্ত ঝরতে দেখা গেছে।
নিউ জার্সির জরুরি ব্যবস্থাপনা সিস্টেম শতাধিক হতাহতের খবর জানিয়েছে। ছবিতে দেখা যায় ট্রেনের বগি ও স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানহাটনে ভ্রমণের জন্য অনেকে এ স্টেশনটি ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় অনেক যাত্রী দেখেছেন। এক নারীকে কনক্রিটের তলদেশে চাপা পড়তে দেখা গেছে। নিউইয়র্ক ও নিউ জার্সি সিটি মেডিকেল সেন্টার হতাহতের খবর নিশ্চিত করেছে।
জেড





