ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইট উপকূলে সুনামির আঘাতে ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে প্রায় ৬০০।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এটি আঘাত হানে। এতে পানির উচ্চতা ছিল ৬৫ ফুট বা ২০ মিটার। পূর্ব সংকেত ছাড়া হঠাৎ এই সুনামির আঘাতে হোটেলসহ শত শত বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।

সান্দা স্ট্রেইট উপকুল জাভা দ্বীপ ও সুমাত্রাকে জাভা সাগরে সংযোগ করেছে। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের থবর পাওয়া গেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।

জেড