আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর থেকে উড্ডয়নকালে গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
পেন্টাগন প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, বিমানটি স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে বিধ্বস্ত হয়। তবে যৌথ বাহিনী সেই স্থানটি ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।
এদিকে তালেবানরা দাবি করেছে, তাদের যোদ্ধারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে।
তবে কুক জানায়, শত্রু পক্ষের হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে তাৎক্ষণিকভাবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বাগরাম আফগানিস্তানের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। এটি কাবুলের উত্তরে অবস্থিত।
এমই





