চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে পুলিশ ও ‘সন্ত্রাসীদের’ মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ডন এ খবর জানায়।
খবরে বলা হয়, শুক্রবার জিনজিয়াংয়ের ঔশি জেলার আকশু এলাকায় এ ঘটনা ঘটে। এখানকার অধিকাংশ অধিবাসীই উইঘুর মুসলিম।
শুক্রবার বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের ঔশি জেলার একটি পার্কের কাছে পুলিশ অবস্থান করছিল। তারা টহলে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কয়েকটি মোটর সাইকেল ও এলএনজি সিলিন্ডার বহনকারী একটি গাড়ি নিয়ে ‘সন্ত্রাসীদের’ একটি গ্রুপ পুলিশের কাছে পৌঁছে যায়।
এরপরই পুলিশ ও তাদের মধ্যে গুলি বিনিময় হলে এ হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে ৩ জন ‘সন্ত্রাসী’ আত্মঘাতী হামলা চালানোর সময় নিহত হন। এবং পুলিশের গুলিতে তাদের আরো আটজন নিহত হন।
তবে দেশটির স্থানীয় দি তিয়ানশান নামের একটি অনলাইন পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় ১১ জন হামলাকারী, দুজন পুলিশ, দুজন পথচারী নিহত হন।
উইঘুরের সশস্ত্র ইসলামি গোষ্ঠী ও চীনা নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায়ই এ ধরনের হামলা ও অভিযানের ঘটনা ঘটে আসছে।
[b]ঢাকা, এএম, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]