সৌদি আরবের দাম্মামে পানির পাম্পে কাজ করত গিয়ে দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি প্রতিনিধি জানান, শনিবার সকালে তারা কর্মস্থল আল তুরেইফ কোম্পানির জলদিয়া পানির পাম্পে কাজ করতে যান।

এসময় দুর্ঘটনাবশত তারা পাম্পের পানিতে পড়ে যান। ঘটনার সাথে সাথে ডুবুরি দল এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয় তাদের মরদেহ।

নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগরের শ্রীরামপুর গ্রামের আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়ার শারাই কুটাইপাড়ার আসাদ আলীর ছেলে কামাল।

এসএম