অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে এ গরমিল দেখা গেছে।
জাপান আণবিক শক্তি কমিশনের এক কর্মকর্তা শনিবার বলেছেন, এ ৬৪০ কেজি প্লুটোনিয়াম একটি বন্ধ পরমাণু চুল্লিতে স্থাপন করা হয়েছিল।
২০১১ সালে পরীক্ষার জন্য প্লুটোনিয়াম-ইউরেনিয়াম মিশ্রিত অক্সাইড বা এমওএক্স নামের এ জ্বালানি কিয়ুশু ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানির জেন কাই পরমাণু বিদ্যুৎ স্থাপনার তিন নম্বর চুল্লিতে বসানো হয়েছিল। কিন্তু ফুকুশিমা দুর্ঘটনার দু বছর পর এমওএক্স বের করে আনা হয়।
২০১২ সালে জাপান তার বার্ষিক প্রতিবেদনে আইএইএ-কে জানিয়েছে যে, দেশের বিভিন্ন পরমাণু স্থাপনায় অব্যবহৃত ১.৬ টন প্লুটোনিয়াম আছে। কিন্তু ২০১১ সালে প্লুটোনিয়াম ছিল ২.২ টন আর ২০১৩ সালে এ পরিমাণ উল্লেখ করা হয়েছে ১.৬ টন।
নিখোঁজ প্লুটোনিয়ামের খবর প্রথম প্রকাশ করেছে জাপানের কাকুজোহো নামের একটি ওয়েবসাইট। এদিকে, কোনো কোনো সূত্রে দাবি করা হচ্ছে- নিখোঁজ প্লুটোনিয়াম দিয়ে প্রায় ৮০টি শক্তিশালী পরমাণু বোমা বানানো সম্ভব। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
জাপান থেকে ৮০টি বোমা বানানোর প্লুটোনিয়াম নিখোঁজ
অব্যবহৃত ৬৪০ কেজি প্লুটোনিয়ামের হিসাব দিতে ব্যর্থ হয়েছে জাপান। ২০১২-২০১৩ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএইএ’র কাছে দেয়া হিসাবে
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















