পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে জেলা আদালতের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।

সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওই হামলায় আরো ১৮ জন আহত হয়েছে বলে জানায় পুলিশ।

চারসাদ্ধ জেলার সাবকাদার এলাকার একটি ব্যস্ত মার্কেটের কাছে এ হামলা হয়। সূত্র: আল জাজিরা।

এমই