বিক্ষোভ করায় ১১৯ জন মুসলিম ব্রাদারহুড কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। বুধবার এ রায় দেয় সামরিক বাহিনীর ছদ্মবেশে থাকার অন্তর্বর্তী সরকারের আদালত। খবর রয়টার্সের।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত বছরের অক্টোবরে মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য বিক্ষোভ করেছিলেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মোহাম্মদ মুরসির সমর্থকেরা সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে অন্তত ৫০ জন নিহত হন।
'বেআইনী' ও 'সহিংস' বিক্ষোভের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
১১৯ ব্রাদারহুড কর্মীর ৩ বছর করে দণ্ড
বিক্ষোভ করায় ১১৯ জন মুসলিম ব্রাদারহুড কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। বুধবার এ রায় দেয় সামরিক বাহিনীর ছদ্মবেশে থাকার অন্তর্বর্তী সরকারের আদালত। খবর রয়টার্সের।