কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বামপন্থী ফার্ক বিদ্রোহীদের হাতে অপহৃত সেনাবাহিনীর একজন জেনারেল ও আরো চার জিম্মিকে উদ্ধারে অভিযানের নির্দেশ দিয়েছেন।
তিনি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক) বিদ্রোহীদের হাতে অপহৃত সেনাবাহিনীর জেনারেল রুবেন আলজেট ও অপর চার সেনাসদস্যের মুক্তির কথা উল্লেখ করে বলেন, প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোকো প্রদেশে রোববার সেনাবাহিনীর ওই জেনারেলকে বিদ্রোহীরা অপহরণ করে। এরপর বামপন্থী ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে সরকার।
কলম্বিয়ায় ১৯৬৪ সালে গেরিলা সংগঠনটি গঠিত হয়। সংগঠনটির এখন প্রায় ৮ হাজার যোদ্ধা রয়েছে। কলম্বিয়ায় সশস্ত্র সংঘাতে গত পাঁচ দশকে কমপক্ষে দুই লাখ ২০ হাজার লোক নিহত হয়েছে।
এমএ





