[b]নয়াদিল্লি:[/b] ইয়েমেনের উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে ১২ জন ভারতীয় নাবিকের সলিল সমাধি হয়েছে। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, ইয়েমেনের মালিকানাধীন জাহাজটি গাড়ির টায়ার ও যন্ত্রাংশ বহন করছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়েমেনের আল মুকাল্লা বন্দরে যাচ্ছিল।
পথে আরব সাগরের উত্তাল ও বিশালাকার ঢেউ ও বৈরী আবহাওয়ায় জাহাজটি এক পর্যায়ে ডুবে যায়। এতে জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাবিকের সবাই ডুবে মারা যান।
ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও ইয়েমেনের উদ্ধারকারী দল তা ১০ ঘণ্টা পর খুঁজ পায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ বা লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি ইয়েমেনের আল শেহার শহরের উপকূলের নিকট ডুবে যায়। শহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে অবস্থিত। সূত্র: রয়টার্স
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
ইয়েমেন উপকূলে জাহাজ ডুবে ১২ ভারতীয় নাবিকের প্রাণহানি
নয়াদিল্লি: ইয়েমেনের উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে ১২ জন ভারতীয় নাবিকের সলিল সমাধি হয়েছে। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।





