ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ দেশকে কংগ্রেসমুক্ত করার ডাক দিয়েছেন।
মুম্বাইতে বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'স্বরাজের পর এবার মহারাষ্ট্র থেকে কংগ্রেসমুক্ত ভারত গড়ার কাজ শুরু হবে।' মহারাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত সরকারকে বিজেপি ছুঁড়ে ফেলে দিতে তৈরি রয়েছে। খবর পাওয়া গেছে তিনি আজ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করবেন।
বিজেপি সভাপতি মুম্বাইতে পৌঁছালে তাঁকে দলের পক্ষ থেকে বিপুলভাবে অভিনন্দন জানানো হয়। কর্মী-সমর্থকদের উদ্দেশে বিজেপি সভাপতি বলেন, ‘এক সময় স্বরাজ শুরু করেছিলেন শিবাজি মহারাজ। এবার ভারত থেকে কংগ্রেসমুক্ত করতে দ্বিতীয় অভিযান শুরু হবে মহারাষ্ট্র থেকে। আমার বিশ্বাস আছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই অভিযানের সূচনা হবে মহারাষ্ট্র থেকে হবে এবং তা তামিলনাড়ু পর্যন্ত পৌঁছাবে।’
অমিত শাহ অভিযোগ করেন-'স্বাধীনতার পর গত ১৫ বছর ধরে মহারাষ্ট্রে সবচেয়ে দুর্নীতিগ্রন্ত সরকার রয়েছে। এই সরকারকে উৎখাত করতে সাধারণ মানুষ তৈরি আছে। আমাদের কর্মীদের যথেষ্ট আবেগ রয়েছে এই বিষয়ে।'
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





