নেপালে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই দেশের চোখ তাদের বৈঠকের কথা নিয়ে আলোচনা করলেও হঠাৎ করেই মঙ্গলবার রাতে ভারতের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রী মোদি ও নওয়াজ শরিফের মধ্যে দ্বিপক্ষীয় কোনো বৈঠক হবে না।
বুধবার সকালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন বসছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
গতকাল মঙ্গলবার নওয়াজ শরিফকে সাংবাদিকরা প্রশ্ন করেন মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে। নওয়াজ জানান, তিনি বৈঠকে আগ্রহী। তবে ভারতের পক্ষ থেকে প্রস্তাব না আসলে এ নিয়ে পাকিস্তান কোনো উদ্যোগ নেবে না। তিনি আরো বলেন, আলোচনার বল এখন ভারতের কোর্টে।
সার্কের সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ও রেলওয়ে যোগাযোগ গড়ে তোলার যে প্রস্তাব ভারত দিয়েছে, পাকিস্তান তাতে ভেটো দিয়েছে। তাই এবারের সম্মেলনে এ নিয়ে চুক্তি হবে না।
মূলত ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভোটারদের বিপুল আগ্রহ থেকে প্রতীয়মান হচ্ছে, তারা ভারতের সঙ্গেই থাকতে চায়। কোনো রকম হাঙ্গামা-সহিংসতাও হয়নি। বিষয়টিকে নিয়েই চিন্তিত পাকিস্তান যার প্রভাব পড়ল সার্ক শীর্ষ সম্মেলনে।তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ইআর





