মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করতে প্রধান বাধা হিসেবে যে দাঁড়ায় সে হচ্ছে ইসরাইল। তাদের জন্যই মধ্যপ্রাচ্যকে পরমাণুমুক্ত করা সম্ভব না। আর ইসরাইলের সবচেয়ে বড় মদদদাতা হচ্ছে আমেরিকা।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি আজ(মঙ্গলবার) ভিয়েনায় এ কথা বলেন। এনপিটি পর্যালোচনা সংক্রান্ত এক কমিটির বৈঠকের প্রথম অধিবেশনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তির প্রতি মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা এবং প্রতিষ্ঠা করা হলে ইসরাইলের জন্য এনপিটি সই করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলে জানান। এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইল নিজ অস্ত্র ভাণ্ডারের সব পরমাণু অস্ত্রও ধ্বংস করতে বাধ্য হবে বলে ঘোষণা করেন তিনি।
জেড





