যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির মাঝামাঝি এলাকায় হাডসন নদীতে আরোহীসহ ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন। তবে বিমানে কতজন আরোহী ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে প্রায় দুই মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিধ্বস্ত বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার।

এ ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির মেরিন ইউনিটগুলো।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে পানিতে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

এমই