ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের মধ্যে মঙ্গলবার আবারো আলোচনা শুরু করার কথা রয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ যুদ্ধের বিষয় নিয়ে চতুর্থ দফার আলোচনায় উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত ছাড়াই আগের দিন সমাপ্ত হওয়ার পর তারা আবারো এ আলোচনায় বসতে যাচ্ছেন।

কিয়েভ প্রতিনিধি এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

গতকাল সোমবার (১৪ মার্চ) টুইটারে দেয়া বার্তা ইউক্রেনের সিনিয়র আলোচক ও প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পদোলিয়াক লিখেছেন, ‘টেকনিক্যাল কারণে মঙ্গলবার পর্যন্ত আলোচনা স্থগিত রাখা হয়েছে।’

এ ক্ষেত্রে উভয়পক্ষ আশা করছেন যে, সপ্তাহান্তে একটি প্রাথমিক চুক্তি ঘোষণা করা হবে।

এবিএস