মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরতলীতে নির্বিচার গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। বুধবার রাতের এই গোলাগুলিতে আহত হয়েছে আরো ৩ জন।
জানা গেছে সেন্ট পিটসবার্গ এর পুলিশ একটি জরুরি ফোন কলের সাড়া দিতে গিয়ে উইলকিনসন শহরতলীতে একটি বাড়ির সামনে চার জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে।
আরো চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
ওই বাড়িতে একটি পার্টি অনুষ্ঠিত হচ্ছিল বলে জানা গেছে। আরো দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা গেছে।
পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, দুই জন হামলাকারী রয়েছে এর পেছনে। তবে এখন পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।
ওএফ





