চীনের পূর্বাঞ্চলীয় নগরী হ্যাংঝাওতে আজ(শুক্রবার) এক রেস্টুরেন্টে এক বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং আহত হয়েছে আরও ৫৫ জন।
প্রাথমিকভাবে স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে এ হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় আজ সকালে এ বিস্ফোরণ ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে।
বিস্ফোরণে কাছাকাছি অবস্থিত একটি বাসসহ অনেক গাড়ির জানালা চুরমার হয়ে যাওয়ায় আহতের সংখ্যা বেড়েছে। বিস্ফোরণের পরপর আগুন ধরে গিয়েছিল কিন্তু দমকলের ১২টি গাড়ি একযোগে চেষ্টা করে তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
হাংঝাওয়ের মন্দির এবং হৃদের নয়নজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর কয়েক লাখ পর্যটককে আকর্ষণ করে।
জেড





