ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী বংশের ৮ম পুরুষ ইমাম রেজা (আ) মাজার প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে রবিবার এ কথা বলেন তিনি। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সর্বোচ্চ নেতা বলেন, পুরানো আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মধ্যদিয়ে ওয়াশিংটনের কবল থেকে মুক্ত হয়েছে ইরানের মানুষ।

এ কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীদের মোকাবেলা করা যে সম্ভব তা ইরানিরা প্রমাণ করেছে।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের মধ্যদিয়ে ইরান তার প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে এসেছে।

এসএম