মুম্বাই একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে। গতকাল রাত ২ টায় আগুনের সূত্রপাত হয়ে বলে জানায় স্থানীয় প্রতিবেশি।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের পূর্ব আন্ধেরিতে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায় নি।

স্থানীয় ফায়ার বিগ্রেডের মতে, ভবনে আগুন লাগার পর ৯ জন ভিতরে আটকা পড়ে। এর ভিতরে ৪ জন নিহত হয়। বাকিদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। আহতদের স্থানীয় হলি স্প্রিরিট হাসপাতালে ভর্তি করা হয়।

২টায় আগুনের সূত্রপাত হলেও ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্যা হিন্দ

জেড